Σημειώσεις επεισοδίου
শিমুলপোতার গঙ্গাফড়িং বৃন্দাকে নিজের মনের স্মৃতিকোঠায় যত্নে নিয়ে কলকাতায় ফিরেছিলো অভি। অপর্ণা আর অপুও বিয়েটা করতে রাজি হয় না, নিজেদের সময় দিতে চায় ওরা। অপর্ণা অপু কে বিশ্বাস করে কলকাতায় এসে ছ'মাস কাটিয়ে ফেলে। এখন শহরটাকে একটু কম ভয় করে তার। এদিকে অভি ভাবতে থাকে, বৃন্দা হয়তো শিমুলপোতায় সব ফেলে, কলকাতায় এসে হন্যে হয়ে অভিকেই খুঁজছে। তাকে ইদানিং নিজের স্বপ্নের মধ্যেও দেখতে পায় সে। শিমুলপোতার গঙ্গাফড়িং-এর আগের পর্বের উপসংহার লেখা হয়েছিল শিমুলপোতা স্টেশনে। এই গল্পের শেষ কোথায়? আদৌ কি শেষ ? গঙ্গাফড়িং কি ধরা দেবে? সব প্রশ্নের উত্তর জানতে শুনতে হবে "শিমুলপোতার গঙ্গাফড়িং, পর্ব - ২"।
Abhi returns to…

