Catatan episode
Impact Lens Podcast-এর প্রথম পর্ব শুরু করতে গিয়ে আমাদের একটি ইচ্ছা ছিল—প্রতিবন্ধিতা নিয়ে প্রচলিত ধারণার বাইরে গিয়ে এমন একজন মানুষের গল্প শোনা, যিনি দীর্ঘদিন ধরে এই আন্দোলনের ভেতর থেকে পরিবর্তনের সাক্ষী এবং অংশীদার। সেই কারণেই আমাদের প্রথম অতিথি ছিলেন প্রতিবন্ধী অধিকারকর্মী, নীতি-পরামর্শক এবং উন্নয়ন পেশাজীবী ড. নাফিসুর রহমান।
নিজের পরিচয় দিতে গিয়ে তিনি কোনো পদবি বা অর্জনের কথা আগে বলেন না। বরং একটি পরিচয়েই তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন—প্রতিবন্ধী ব্যক্তিদের বন্ধু ও সহযাত্রী।
“আমি অনেক বেশি খুশি হয়েছি যখন আমাকে পরিচয় করিয়ে দিলে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের বন্ধু ও সহযাত্রী’ হিসেবে।…
Situs: impactlenspodcast.substack.com

